শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সড়কে নিহত ৪ জনের পরিবারকে ১লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জানুয়ারিতে সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম ও ঢাকার কেরানীগঞ্জে তিন শিশু শিক্ষার্থী ও এক কলেজ ছাত্রী নিহত হওয়ার ঘটনায় প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

১৫ দিনের মধ্যে চারজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন বলে জানা যায়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল। চট্টগ্রামে ২২ জানুয়ারি ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী ও ১৬ জানুয়ারী এক কলেজ শিক্ষার্থী এবং ঢাকার কেরানীগঞ্জে সহোদর দুই শিশু ২৮ জানুয়ারী সড়ক দূর্ঘটনায় নিহত হন।

এ ঘটনায় হাইকোর্টে চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষে রিট করা হয়। পরে আব্দুল হালিম বলেন, এ তিন ঘটনায় নিহত চারজনের প্রত্যেকের পরিবারকে ১৫ দিনের মধ্যে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন হাইকোর্ট।

-এটি