শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী জেসমিন আক্তার আঁখিকে হত্যা মামলায় স্বামী চৌধুরী জিকুর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ শফিউল আজম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জিকু ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের নিউ মৌড়াইল মহল্লার ছানাউল্লাহ্ চৌধুরীর ছেলে। আসামি পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, পরকীয়ার অভিযোগে ২০১৩ সালের ২৭ আগস্ট দুপুরে স্বামী জিসান চৌধুরী জিকু আঁখির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

জিকু নিজেই ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে ফোন করে পরকীয়ার কারণে তাঁর স্ত্রীকে হত্যার কথা জানায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ