শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দেশের বাজারে ধরা পড়ল প্লাস্টিকের চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্দা শহর এলাকার বাসিন্দা রনি মিয়া কয়েকদিন আগে শহরের নতুন বাজার থেকে চাল কিনে রান্না বসানোর আগ মুহূর্ত সেই চাল নিয়ে সন্দেহ হয় তার। যেমন ভাবা, তেমনি কাজ। চুলায় রান্নায় না বসিয়ে সেগুলো নিয়ে সোজা সদর থানায় নিয়ে হাজির হন তিনি।

চালগুলো দেখতে প্লাস্টিক সাদৃশ্য মনে করে পুলিশকে বিষয়টি দেখান রনি মিয়া। পুলিশ ভালো করে পর্যবেক্ষণ করার পর তাদেরও চালগুলো নিয়ে সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার সরকারকে বিষয়টি জানায় পুলিশ।

সোমবার দুপুরে শহরের নতুন বাজার চালের আড়তে অভিযান চালিয়ে ‘নোমান মিয়ার চালের দোকান’ থেকে দেড় বস্তা প্লাস্টিক সাদৃশ্য চাল জব্দ করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার জানান, আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সঙ্গে সঙ্গে এ বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ। তার নেতৃত্বে অভিযান পরিচলনা করে ব্যবসায়ী নোমান মিয়ার দোকান থেকে দেড় বস্তা প্লাস্টি সাদৃশ্য চাল জব্দ করা হয়।

এ পুলিশ ওই চালের খোঁজে বাজারের কয়েকটি দোকানে অভিযান চালায়। নোমান মিয়ার দোকান সিলগালা করে দেওয়া হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।

ক্রেতা রনি মিয়া বলেন, চালগুলো নিয়ে আমার সন্দেহ হলে কিছু চাল খোলায় আগুনে তা দেওয়ার সাথে সাথে পুড়ে প্লাস্টিকের আকার ধারণ করে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এই চাল নিয়ে হাজির হই আমি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ