শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩; আহত ৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সৌদিয়া সার্ভিস-মাইক্রো বাসের মু‌খোমু‌খি ধাক্কায় ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হ‌য়ে‌ছেন। আহত হয়েছে আরো ৩৪ থেকে ৩৫ জন।

রবিবার (০৩ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৮.০০ টার দি‌কে চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ের দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিক নিহত‌দের প‌রিচয় জানা যায়‌নি। ত‌বে স্থানীয় ব্যবসায়ীরা জানান নিহতরা সবাই মাইক্রো বাসের যাত্রী, চালক ও হেলপার।

ঘঠনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষ‌ণিক পৌছেঁ স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করেন। আহতদের বিজিসি ট্রাস্ট মেডিকেল ও পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিজিসি ট্রাস্টে মেডিকেলের দায়িত্বরত মুহাম্মদ রিয়াজ জানান, আহতদের অধিকাংশকেই এখানে আনা হলেও ২/৩ জন ছাড়া সবাইকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

লাশ উদ্ধার শেষে সৌদিয়া সার্ভিস ও মাইক্রো বাস পটিয়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে। পুলিশ জানান এ ব্যা‌পারে আইনগত ব্যবস্থা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ