শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শরীয়তপুরে দুই শিশুকে ধর্ষণ, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় আট বছর ও ১২ বছরের দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশু দুজনকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

পুলিশ আজ শনিবার আবদুল কাদের ভূঁইয়া (২৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এলাকাবাসী থেকে জানা গেছে, নির্যাতনের শিকার শিশু দুটির বাবা সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাটের কাছে মেঘনা ব্রিক ফিল্ডে কাজ করেন। তারা ইটভাটার পাশেই বাসা ভাড়া করে বসবাস করেন। গেল ২৪ জানুয়ারি বিকেলে শিশু দুটি বাসার পাশে খেলতে যায়।

স্থানীয় চায়ের দোকানি আবদুল কাদের শিশু দুজনকে ডেকে নিয়ে যায় সেসময়। পরে একটি টিনের ঘরের কক্ষে আটকে রেখে ধর্ষণ করে। পরে ৩১ জানুয়ারি ফের বাসার কাছে এসে শিশু দুটির হাত ধরে টানাটানি শুরু করে আবদুল কাদের।

শিশু দুটি ভয় পেয়ে বাসায় ঢুকে ওই দিনের ঘটনা মায়ের কাছে খুলে বলে। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইটভাটার মালিক জিতু বেপারীকে জানানো হয়। তার পরামর্শে শিশুর অভিভাবকরা ঘটনাটি সখিপুর থানা পুলিশকে অবহিত করে।

গতকাল শুক্রবার এক শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলার পর আজ শনিবার নরসিংহপুর এলাকা থেকে আবদুল কাদের ভূঁইয়া নামের ওই চায়ের দোকানিকে গ্রেপ্তার করে পুলিশ।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এনামূল হক জানান, এই ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে সখিপুর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ শনিবার অভিযান চালিয়ে আবদুল কাদের ভূঁইয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ