শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নারায়ণগঞ্জে মবিল কারখানায় ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় একটি মবিল প্যাকেটজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে এশিয়ান মবিল প্যাকেটজাতকরণ কারখানায় এ আগুন লাগে। দুপুর সাড়ে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ঢাকা ও নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুন মাহমুদ জানান, বেলা ১১টার দিকে এশিয়ান মবিল প্যাকেটজাতকরণ কারখানায় আগুন লাগে।

নারায়ণগঞ্জের ফতুল্লা, মণ্ডলপাড়া হাজিগঞ্জ ফায়ার স্টেশন থেকে নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফোম ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ