শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শ্রীপুরে কারখানায় মাটিচাপায় নিহত ২, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের শ্রীপুরে হামিম স্পিনিং মিলে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।

গতকাল সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ইটিপি নির্মাণের কাজ করার সময় কারখানার ভিতরে মাটিতে চাপা পড়ে শ্রমিকরা আহত হন।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার আপন (২৪) এবং একই এলাকার মুজিবুর রহমান (২৫)। আহতরা হলেন আল ইমরান (৫৫) সাব্বির (২৫) এবং ইমরান (২৫)।

শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে হামীম স্পিনিং মিলের ভিতরে ইটিপি সম্প্রসারণের জন্য নির্মাণ কাজ চলছিল। সোমবার দুপুরে প্রায় ৩৫ফুট গভীর গর্তে বসে পাঁচ শ্রমিক রড বাঁধার কাজ করছিলেন। এসময়  ওই গর্তের এক পাশের মাটি ধসে পড়ে।

এতে সবাই মাটির নীচে চাপা পড়েন। তখনই তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় আপন ও মুজিবুরের মৃত্যু হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ