সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিক বন্ধে সরকারকে নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস বন্ধের দাবিতে সরকারকে উকিল নোটিশ দেয়া হয়েছে।

নোটিশপ্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এটা করা না হলে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলকে ডাকযোগে এ নোটিশ দেয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান এ নোটিশ দেন। নোটিশে বলা হয়, সরকারি চাকুরিজীবিরা কোন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন না।

কিন্তু সরকারি হাসপাতালের চিকিৎসকরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অবাধে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। যার কারণে সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ