শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক নদীতে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় ওভারটেক করতে গিয়ে ইটবোঝাই ট্রাক তুরাগ নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় এবং দুইজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। তবে এখনও নিখোঁজ রয়েছে দুইজন।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কে মরাগাঙ্গ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে। মরদেহ উদ্ধার হওয়া দুইজনের নাম মুজাহিদ (২০), শাহিন (৩২)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।

আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু বলেন, ট্রাকটি আশুলিয়া থেকে ইটবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে মরাগাঙ্গ এলাকায় ব্রিজে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায় ট্রাকটি।

খবর পেয়ে উদ্ধার কাজ করছে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ট্রাকটি নদীর ৪০ ফিট নিচে রয়েছে বলে ধারণা করছে ডুবুরিরা। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ