শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটের দক্ষিণ সুরমায় জাগরণী সমিতির তাফসির মাহফিল মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খালপার জাগরণী জনকল্যাণ সমিতির উদ্যোগে ও খিত্তা খালপার গ্রামাবাসী সহযোগিতায় ১০ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও আকর্ষণীয় হামদ্-নাত, ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী মঙ্গলবার ২৯ জানুয়ারি খালপার জামে মসজিদ সংলগ্ন মাঠে সকাল ৯টায় শুরু হয়ে রাত ১২টায় শেষ হবে বলে জানা যায়।

তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ-ঢাকা।

প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী-ঢাকা। প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন উদীয়মান ইসলামি চিন্তাবিদ মাওলানা আলাউদ্দিন আল হাদি- হবিগঞ্জ।

মাহফিলকে সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসল্লিগণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খালপার জাগরণী জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ