শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় একজন হাফেজের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় টগবগে যুবক হাফেজ আলমগীর হোসেন (২৪) এর মৃত্যু হয়েছে।

আজ শনিবার গভীর রাত ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের রফিকুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি আমুয়াকান্দা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ইমাদপুর মটরভাঙা নামক স্থানে তাদের বাড়ির সামনে বের হলে বালুভর্তি ময়মনসিংহগামী একটি ট্রাক হঠাৎ তাকে চাপা দেয়। এতে তিনি হাত-পা, বুক ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে প্রথমে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থা গুরুতর হলে আলমগীরকে ঢাকা পিজি হাসপাতালে রেফার্ড করা হয়। এর ১০ দিন পর আজ তার মৃত্যু হয়। আলমগীর আমুয়াকান্দা বাজার আবাসিক হাফিজিয়া মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন। মাত্র বছর দেড়েক আগে তার বিবাহ হয়। তার স্ত্রী সাত মাসের গর্ভবতী। আজ শনিবার আসরের পর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ