শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও পাওয়া যাবে না: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। পুলিশি ক্ষমতা যখন থাকবে না, তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না।

তিনি আরো বলেন, বিএনপি নিজেদের কোন্দলে ভেঙে যাবে। আওয়ামী লীগের প্রয়োজন নেই বিএনপি ভাঙার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে রিজভী উপরোক্ত কথাগুলো বলেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী আরো বলেন, আওয়ামী লীগ ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সেখানে নানা পন্থী ও সিনিয়র-জুনিয়র নানা ধারা। যে কারণে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের অন্ধকারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে।

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ বলে দাবি করে রিজভী বলেন, ‘এই ঐক্যে ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল সাহেবের বুকে বড় জ্বালা। এ জন্য তিনি বিএনপির ছিদ্র খুঁজতে আর্তচিত্কার করছেন। ওবায়দুল কাদের সাহেবকে মনে রাখার জন্য বলব, শকুনির দোয়ায় গরু মরে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ