শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কেরানীগঞ্জ মক্কীনগর মাদরাসার সম্মেলন ১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত জামিয়া আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদরাসার উদ্যোগে ৭ম ইসলামী সম্মেলন আয়োজন করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার ঢাকা-কেরানীগঞ্জ মহাসড়ক সংলগ্ন মাদরাসা ময়দানে মাহফিল অনুষ্ঠিত হবে।

খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে মাহফিল সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে।

মাওলানা আব্দুল্লাহ এর পরিচালনায় মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন দারুল উলুম দেওবন্দের উস্তাজ আল্লামা সালমান বিজনুরী ও বিশেষ মেহমান হিসেবে থাকবেন মাদরাসা মুতাওয়াল্লী জালালুদ্দিন খান।

মাহফিলে বয়ান করবেন জামিয়া শারঈয়্যাহর শাইখুল হাদিস মাওলানা জাফর আহমেদ, জামিয়া রাহমানিয়ার আরাবিয়ার শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ও মাওলানা হাসান জামিল প্রমুখ।

এছাড়াও বয়ান করবেন ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জিকরুল্লাহ খান, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা আম্মার আব্দুল্লাহ ও মুফতি কামরুজ্জামান।

-এএ