শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আনসার কমাড্যান্ট ঘুষের টাকাসহ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জাফর সাদেককে ঘুষ দেয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে নীলফামারী জেলা আনসার কমাড্যান্ট আশিকুর রহমানকে।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঘুষের এক লাখ টাকাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

লুৎফুল কবির চন্দন বলেন, আশিকুর রহমান আনসার ব্যাটালিয়ন বান্দরবানের অধিনায়ক হিসেবে কর্মরত থাকা অবস্থায় একটি টেন্ডার অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। ওই দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেককে তিনি এক লাখ টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন।

টেন্ডার অনিয়মের বিষয়ে দুদক ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক অফিসে আজ ডাকা হলে তিনি ওই কর্মকর্তাকে ঘুষের বিনিময়ে তার অনুকূলে অনুসন্ধান নিষ্পত্তি করার প্রস্তাব দেন।

বিষয়টি জাফর সাদেক অফিসকে জানালে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সহায়তায় এক লাখ টাকা তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ