শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় শিশু ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার (২৩ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মুহাম্মদ মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। এ ছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

মঞ্জুরুল ইসলাম আনসারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের আব্দুল গণি আনসারীর ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন,‘২০১০ সালের ১৫ মে দৌলতপুর উপজেলার ব্রাকপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ অগাস্ট পুলিশ অভিযোগ পত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ