মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

'আইনি কঠোরতায় ইয়াবার মরণথাবা থেকে যুবসমাজকে বাঁচাতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি>

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ইয়াবার মরণথাবা থেকে যুবসমাজকে বাঁচাতে সরকারি বেসরকারি সমন্বিত প্রয়াস প্রয়োজন।

গতকাল (২২ জানুয়ারি'১৯) মঙ্গলবার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে স্থানীয় কুয়েত মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

ড. খালিদ হোসেন বলেন নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে তরুণদের বিরত রাখতে অভিভাবক ও সমাজপতিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা প্রত্যেকে সচেতন হলে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে নেশার বিস্তার সহনীয় পর্যায়ে চলে আসবে।

তিনি আরো বলেন সমাজের ক্রমবর্ধমান অপরাধের সাথে নেশার সম্পর্ক সুগভীর। দেশে ১ বছরে ৬ হাজার কোটি টাকার ইয়াবা বিক্রি হয়। এর সাথে জড়িয়ে আছে এক শক্তিশালী সিন্ডিকেট। যুবসমাজকে বাঁচাতে আমাদের স্থানীয় প্রশাসনদের সহযোগিতা করে কাজ করতে হবে। এতেই সহনীয় হয়ে উঠবে এই সমাজ।

তিনি সম্মেলনে কিশোর ও যুবসমাজকে বিশাক্ত এই বদ অভ্যাস থেকে সরে দাড়ানোর প্রতি গুরুত্বারুপ করেন।

মাহফিলে মাওলানা হাফেজ এনামুল হাসান সভাপতিত্বে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার পরিচালক মাওলানা কিফায়ত উল্লাহ শফীক সহ স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ