শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামসু (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব শিকদারপাড়া গ্রামের মুহাম্মদ হোসেনের ছেলে।

সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া নাফ নদীর তীরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি এবিএমএস দোহা বলেন, তালিকাভুক্ত মাদকবিক্রেতা শামসুকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাত ২টার দিকে হ্নীলা দমদমিয়া চেকপোস্টের কাছে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করতে যায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলি থামার পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ শামসুর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

সে সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় টেকনাফ থানার এসআই রাসেল, এএসআই ফয়েজ ও মুহাম্মদ আমির আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ