শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘বিদ'আত ও শিরকমুক্ত ইবাদত জান্নাতের পথ সুগম করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের জামিয়া দারুল হিদায়া মাদানীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী বলেছেন, জান্নাতের পথ সুগম করতে হলে সহীহ ঈমান আকিদা অর্জন করে নেক আমল করতে হবে।

শনিবার (১৯ জানুয়ারি) বাঁশখালী উপজেলা পরিষদ সংলগ্ন ময়দানে বাঁশখালী দারুল কারীম মাদরাসার তিনদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সহীহ ঈমান আমল সম্পন্ন মুসলসানদের জন্য জান্নাতের পথ সুগম হবে। বংশীয় বা দলীয় পরিচয়ে কোনো মানুষ পরকালের শান্তির ঠিকানা খুঁজে নিতে পারবে না। তাই দলমত পরিহার করে আলেমদের তত্ত্বাবধানে সহীহ জ্ঞান অর্জন করে নিজের ঈমান আমলের ভিত্তি মজবুত করে পরকালের পথ সুগম করতে হবে।

বর্তমান পরিস্থিতির বিদাতীয় কর্মকান্ডের প্রতি ইঙ্গিত করে মাওলানা মাদানী আরো বলেন, পীর কেবলা বা গাইরুল্লাহ কখনো আমাদের জান্নাতে পৌছেঁ দেয়ার কন্ট্রাক্ট করে নিতে পারে না। জান্নাতে কে যাবে না যাবে কেবল মাত্র আল্লাহ তা'আলার সিদ্ধান্ত। তবে হক্কানী রব্বানী পীর মাশায়েখের কাছে নিজেকে আত্মশুদ্ধি করে সহীহ ঈমান আক্বিদা সম্বন্ধে জানা থাকা চাই।

তিনি বিদাতীয় সংস্কৃতি থেকে নিজেকে দুরে সরিয়ে সহীহ দ্বীনের জ্ঞান অর্জনের প্রতি গরুত্বারুপ করেন।

চাম্বল দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শাহ আব্দুল জলিল ও জামিয়া মিল্লিয়া আজিজিয়ার মুহাদ্দিস মাওলানা আহমদ হাছান মাহফিলে সভাপতিত্ব করেন।

দারুল কারীম মাদরাসার পরিচালক মাওলানা শফকত হোসাইন চাটগামীর সঞ্চালনায় মাহফিলে মাওলামা আজিজুল হক আল মাদানী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী কুমিল্লা। মাওলানা মুফতি ছরওয়ার হোসাইন বিক্রমপুর, মাওলানা ফরিদ আহমদ আনছারী, মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, মাওলানা ওবায়দুল্লাহ রফিক ঢাকা, মাওলানা আশরাফ আলী গাজী, মাওলানা সোলাইমান ছিদ্দিকী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মাহমুদ বিন মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন।

দারুল কারীম সাংস্কৃতিক সন্ধ্যায় কলরব একাংশের পরিচালক মাওলানা আবু সুফিয়ান, আল মদীনা শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, নবজাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির সঙ্গীত পরিবেশন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ