শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফেনীতে চার বছরের শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর দাগনভূঁঞায় উপজেলা জায়লস্কর ইউনিয়নের একটি গ্রামে চার বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে।

এ ঘটনায় জড়িত নজরুল ইসলাম রনি (১৫) নামে একজন কিশোরকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। রাতেই তাকে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালতে হাজির করে পুলিশ।

আদালতে ওই কিশোর রনি শিশু ধর্ষণ ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে। স্বীকারোক্তি প্রদানের পর আদালত তাকে গাজীপুর কিশোর সংশোধনাগরে পাঠানোর নির্দেশ দিয়ে ফেনী জেলা কারাগারে পাঠিয়ে দেয়।

দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছালেহ আহম্মদ পাঠান ওই শিশুটি তার মায়ের সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। নানার বাড়ির পাশের ঘরের আবদুল আলীর ছেলে কাজী নজরুল ইসলাম রনি শুক্রবার বিকালে শিশুটিকে গান শোনানোর কথা বলে বাইরে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে শুক্রবার রাতে দাগনভূঁঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। শনিবার দুপুরে ফেনী জেরা সদর হাসপাতালে নির্যাতিত শিশুটির শারীরিক পরীক্ষা শেষে পরিবারে কাছে শিশুটিকে হস্তান্তর করেছে পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ