শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বরিশালে ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করেছে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম:

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্টে ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করেছে র‍্যাব।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই ঘটনায় ২জনকে আটকের কথা জানান র‍্যাব কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ব্রজবাকসা থেকে পটুয়াখালী উদ্দেশে ফেনসিডিল পাচার করার তথ্য পায় র‍্যাব। তার ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার জিরো পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় একটি ট্রাকের জ্বালানি ট্যাংকের ভেতর থেকে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব সদস্যরা। এ সময় ট্রাক চালক মুহা.কদম আলী ও চালকের সহকারী মুহা. রানা হোসেনকে আটক করা হয়। তাদের বাড়ি যশোরের ঝিকরগাছা থানায় বলে জানা গেছে।

এ ঘটনায় র‍্যাবের ডিএডি মুহা. মাহফুজুর রহমান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ