শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নোয়াখালীতে আবারো গণধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর কবিরহাট উপজেলায় আবারো গণধর্ষনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে তিন ব্যক্তি এক নারীকে (২৯) তার  ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জাকের হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।

ওই নারীর তথ্যের বরাত দিয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মুহাম্মদ হাছান বলেন, ‘শনিবার দুপুর ১২টার দিকে এক নারী থানায় এসে অভিযোগ করে বলেন, শুক্রবার রাত ১ টার দিকে একই এলাকার জাকের হোসেনসহ ৩ ব্যক্তি তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গণধর্ষণের সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো এমন ঘটনায় হতবম্ব হচ্ছে মানুষ।

-এটি