শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১০ জন।

আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়, এতে আহত হয় ৮ জন। পুলিশ জানিয়েছে, ভোরে বিজয়নগরে ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালক ও ট্রাক চালকের সহকারি নিহত হন। এ ঘটনায় আহতদের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে লক্ষ্মীপুর পিকআপ ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আলা উদ্দিন নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের নুড়িরগাছ তলায় এ দুর্ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ