শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দিনদুপুরে ছুরিকাঘাত করে ১৪ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের রতন ফকির (৩২) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১৪ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার সরাইল নামক স্থান থেকে তার টাকা ছিনতাই করা হয়। পরে আহত রতন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

থানা ও স্থানীয় সূত্র জানায়, পোল্ট্রি ব্যবসায়ী রতন ও তার সহকারী মোখলেছ উদ্দিন মোটরসাইকেলযোগে জয়পুরহাট ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন।

পথে জয়পুরহাট-বগুড়া সড়কের সড়াইল নামক স্থানে অন্য দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত এসে রতনকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

কালাই থানার ওসি আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা না হলেও জড়িতদের খুঁজে বের করতে পুলিশ মাঠে কাজ করছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ