শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গাইবান্ধায় প্রাইভেটকার চাপায় নিহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধার সাদুল্লাপুরে বরযাত্রী বহনকারী প্রাইভেটকারের চাপায় বাইসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ মনদুয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সপ্তম শ্রেণির ছাত্র আল আমিন (১৪) ও তার প্রতিবেশী ভাই মিলন মিয়া (১৭)। আল আমিন সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ মনদুয়ার গ্রামের নুর আলমের ছেলে ও মিলন মিয়া একই গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সাদুল্লাপুর উপজেলার প্রভাবশালী ব্যবসায়ী জিয়াউল হক রতনের মেয়ের সাথে উপজেলা খাদ্য গুদাম কর্মকতা শাহেদুর রহমানের বিয়ে।

শুক্রবার দুপুরে বরপক্ষ বিয়ের উদ্দেশ্যে জামালপুরের বাহাদুরাবাদঘাট থেকে গাইবান্ধার বালাসীঘাটে আসে। অন্যদিকে বরকে আনার জন্য জিয়াউল হক রতন সাদুল্লাপুর থেকে তার প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-২৬-৩৫২০) গাইবান্ধার বালাসীঘাটে পাঠায়।

পথিমধ্যে দুপুর পৌনে দুইটার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের দসরেরগোলা স্থানে দ্রুতগামী বরযাত্রী পরিবহনকারী প্রাইভেটকারটি দুই বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে আল আমিন ও মিলন মিয়া গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর মিলন মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছ এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-আরএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ