শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান সিইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) সম্প্রতি ভোটের অনিয়মের অভিযোগ বিষয়ে প্রতিবেদনকে ভুল রিপোর্ট বলে আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার (১৬ জানুয়ারী) বিকেলে রাজধানীর আঘারগাঁওয়ের ইটিআই ভবনে নবনিযুক্ত কর্মচারীদের ১৫ দিনের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নুরুল হুদা বলেন, ‘আপনাদের (গণমাধ্যম) থেকে যে তথ্য পেয়েছি, তাতে এ রকম কোনো কিছুই হয়নি। তাই এটি ভুল রিপোর্ট।

টিআইবির ভুল রিপোর্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘না না নেব না। এটা লজ্জাকর কথা, অসৌজন্যমূলক।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ জানুয়ারি) টিআইবি’র প্রকাশিত এক রিপোর্টে বলা উল্লেখ করা হয়েছে, নির্বাচনে ৮২ শতাংশ জাল ভোট এবং ৬৬ শতাংশ ভোট আগের রাতেই ব্যালটবাক্স ভর্তি করা হয়েছিল। যা নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য লজ্জাকর বলেও দাবি করেছে টিআইবি।

এরপরই আজ তার জবাবে  এসব কথা বলেন সিইসি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ