শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারী জেলার ডোমার উপজেলার বালাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) গুলিতে খলিল (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পরে বিএসএফ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। বিজিবি বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে। মৃত খলিল একই উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের সমসের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বালাপাড়া সীমান্তের ৪৯১ নম্বর মেইন পিলার এলাকায় ভারতীয় ফেনসিডিল পারাপার করা সময় খলিলকে গুলি করে বিএসএফের ভুজারী পাড়া ক্যাম্পের সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় খলিলের। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।

তার মরদেহ ফেরত চেয়ে ভুজারী পাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেওয়া হয়েছে। উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বিএসএফ মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ