শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সুবর্ণচরের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ৭ আসামির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের চর মধ্যবাগ্যা গ্রামে চার সন্তানের মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ১১ জনের মধ্যে ৭ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে। তারা হলো,প্রধান আসামি সোহেল,স্বপন,বেচু, বাদশা আলম ওরপে বাসু, আবুল ও ছালাউদ্দিন।

এছাড়া তদন্তে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলো, মূল ইন্ধনদাতা রুহুল আমিন (সাবেক মেম্বার), হাসান আলী ভুলু, জসিম উদ্দিন ওরপে জইস্যা, মুরাদ ও হেঞ্জু মাঝি।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক জালির হোসেন জানান, এজাহারভুক্ত আসামি ছালাউদ্দিন এবং আবুল ৭ জানুয়ারি ২ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের কাছে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সোহেল ও জসিমউদ্দিন ৯ জানুয়ারি একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ১০ জানুয়ারি স্বপন (৩৫) ও বেচু (২৫)স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হেঞ্জু মাঝি (২৯) ১২ জানুয়ারি ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তিনি আরও জানান, এজহারভুক্ত পলাতক আসামিরা হলেন হানিফ, আসামি চৌধুরী, মোশারফ। পলাতক তিন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।ৎ

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ