শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শ্রেণিকক্ষে শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নীলফামারীর সৈয়দপুরে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই ঘটনার পর বিষয়টি চেপে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।

স্কুলছাত্রীটির মা গণমাধ্যমকে জানায়, তার মেয়ে বাড়ির পাশের একটি সরকরি প্রথমিক বিদ্যালয়ে পড়ে। গত বুধবার (৯ জানুয়ারি) স্কুল থেকে দুপুরে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে।

কান্নার কারণ জানতে চাইলে মেয়ে (স্কুলছাত্রী) জানায় এক শিক্ষক তার সঙ্গে খারাপ কাজ করেছেন। এরপর পুরো ঘটনা খুলে বলে ওই ছাত্রী।

ছাত্রীটির বর্ণনায় জানা যায়, ঘটনার দিন বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের মধ্যে দুইজন উপস্থিত ছিলেন। বেলা দেড়টার দিকে স্কুল ছুটি দিয়ে দেন শিক্ষকরা। আগেই ছুটি হওয়ায় ছাত্রীটি মাঠে খেলছিল। মাঠ থেকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে তাকে ধর্ষণ করেন এক শিক্ষক।

শিশুটির মায়ের অভিযোগ, এ ঘটনা তিনি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক তাকে বিষয়টি মীমাংসা করার কথা বলেন। ওই ঘটনা এলাকার ইউপি সদস্য নুর নবীকে জানালে গতকাল শনিবার (১২ জানুয়ারি) সকালে সালিস হওয়ার কথা থাকলেও সালিস হয়নি।

এ অবস্থায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযোগ করতে চাইলে প্রধান শিক্ষক তাকে ভয়ভীতি দেখিয়ে অভিযোগ থেকে বিরত থাকতে বলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান মণ্ডল বলেন, ঘটনাটি শুনেছি, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ