শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

ভারতের ঋণে বিআরটিসির নতুন বাস আসা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঋণে কেনা বাস-ট্রাকের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন।

বিআরটিসির পরিচালক (কারিগরি) কর্নেল মুহাম্মদ মাহবুবুর রহমান আজ রোববার জানান এখন পর্যন্ত প্রথম বহরের ২৯টি গাড়ি বেনাপোল এসে পৌঁছেছে। সেখানে অফিসিয়াল কার্যক্রম শেষে বাসগুলো ঢাকায় আনা হবে।

প্রথম বহরে চারটি এসি সিঙ্গেল ডেক বাস এবং ২৫টি ট্রাক এসেছে বলে জানান তিনি। বেনাপোলে আসা দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে। এতে লেখা হয়েছে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া জানান, চলতি মাসের শেষ দিকেই আরও পাঁচটি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে।

এছাড়া ১০টি দ্বিতল বাসও আসার কথা রয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো এ মাসেই আসবে কি না, তা ১৮ তারিখের পর বলা যাবে।

ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে এসব বাস রাস্তায় নামার আশা প্রকাশ করে ফরিদ আহমেদ বলেন, ৩১ জানুয়ারি আসলে যানবাহনগুলো আমাদের গাজীপুর ডিপোতে চলে যাবে।

দ্বিতল বাসগুলো ঢাকার বিভিন্ন রুটে চলবে এবং একতলা বাস ঢাকা ও বাইরের জেলার বিভিন্ন রুটে চলবে বলে জানান বিআরটিসির চেয়ারম্যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ