শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজশাহীতে ৪৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এ বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। শুক্রবার রাতভর জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

২৮৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে (৪২) গ্রেফতার করে র‌্যাব। শুক্রবার রাত ৮টার দিকে নগরীর বেলপুকুর থানার ধাদাশ বটতলা তিনমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরিফুল নগরীর চন্দ্রিমা থানার কৃষ্ণগঞ্জ বাজার এলাকার আবুল কালামের ছেলে। রাতেই এ ঘটনায় বেলপুকুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে স্থানীয় র‌্যাব।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ষাটবিঘার চর সীমান্ত থেকে ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। মাজারদিয়া সীমান্ত ফাঁড়ির টহলদল পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে। রাজশাহী বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ