মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


নাফের স্লুইস গেইটে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ, কোমরে ইয়াবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নদের স্লুইস গেইটের পাশ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। এসময় লাশ দু’টির কোমরে ইয়াবা পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে লাশ দু’টির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা, দুই জনের বয়স ২০ ও ২৫ বছর হবে। লাশ দু’টি দুই রোহিঙ্গা যুবকের বলে তাদের মনে হচ্ছে, যারা মূলত ইয়াবা ব্যবাসায়ী।

নিহতদের একজনের শরীর থেকে ২৫ হাজার এবং অপরজনের শরীর থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। তিনি আরও জানান, তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) এবিএস দোহা বলেন, ‘লাশ দুটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ