শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঠাকুরগাঁওয়ে সড়কে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় হাবিবুল্লাহ (৬) নামের এক শিশু ও সদরের শিবগঞ্জ এলাকায় মাহেন্দ্র ট্রলির ধাক্কায় আব্দুল আওয়াল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার সকাল এবং দুপুরের পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহত হাবিবুল্লাহ রাণীশংকৈল উপজেলার চন্দনচহট গ্রাামের তৈয়ব আলীর ছেলে ও আব্দুল আওয়াল হরিপুর উপজেলার গেদুরা মুন্নাটলী এলাকার আওয়ামী লীগ নেতা সৈকত আলীর ছেলে।

স্থানীয় সূত্র মতে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে যাওয়া একটি মাইক্রোবাস শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয়।

ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের শিবগঞ্জ এলাকায় স্ত্রীকে নিয়ে শহরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি মাহেন্দ্র ট্রলির ধাক্কায় আব্দুল আওয়াল নিহত হন। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ