শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ১ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মুহা. আবদুল্লাহ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ মাত্র ১৬দিন আগে মিরপুরের কোন এক হাসপাতালে জন্ম গ্রহণ করে।

আজ শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুর-১ এর পাইকপাড়া ৬০ ফিট রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে প্রথমে আগারগাঁও শিশু হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানের চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহা. বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত আবদুল্লাহ কবির হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে মিরপুর-১ এর পাইকপাড়া ৬০ ফিট রাস্তার পাশে একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ