শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পটিয়া আল-ইত্তেহাদ ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল ১২ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক: পটিয়ার ঐতিহ্যবাহী আত্মশুদ্ধি, সেবা ও দাওয়াতী সংগঠন 'আল-ইত্তেহাদ ফাউন্ডেশনে'র ব্যবস্থাপনায় আগামীকাল (১২ জানুয়ারি'১৯) শনিবার পটিয়া শান্তিরহাট চত্ত্বরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মহাপরিচালক ও শায়খুল হাদিস, অলিকুল শিরমনি পীরে কামেল আল্লামা শাহ আবরারুল হক রহ. এর খলিফা মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তাছাড়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী ঢাকা, বিশিষ্ট ইসলামী আলোচক শায়খুল হাদিস মাওলানা নাছির উদ্দীন গোপালগঞ্জ, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা কাজ্বী আখতার হোসাইন সহ দেশবরেণ্য আরো বহু ওলামা-মাশায়েখ ও বুজর্গানে দীন মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস পটিয়া জিন্নুরাইন জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসাইন আরমানী।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন অত্র ফাউন্ডেশনের সম্মেলন কমিটির সদস্য মুহাম্মদ হেলাল উদ্দীন। মাহফিলকে সার্বিকভাবে সফল করার জন্য তিনি সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিতি ও দোয়ার আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ