শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাতে ঘরে ঘরে গিয়ে শীতার্তদের কম্বল দিচ্ছেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে সঠিক অসহায় ব্যক্তি নির্ধারণ করে শীতবস্ত্র দিচ্ছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম।

জানা যায় জেলা প্রশাসকের কার্যালয় বা অন্য কোন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হলে একই মানুষ বারবার পেয়ে থাকে। আবার যারা আসলেই অসহায় তাদের ঘর পর্যন্ত পৌঁছায় না সে কম্বল। এজন্যই তিনি এভাবে যাছাই বাছাই করে বাস্তবিক পক্ষেই যারা অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন।

ওই এলাকায় আসমা খাতুন বলেন, ৬ সন্তান নিয়ে এলাকায় ঝুপড়ি ঘরে থাকি। স্বামী নেই। ছেলে-মেয়েদের নিয়ে খুবই কষ্টে থাকি। এক বেলা খেতে পারি তো আর এক বেলা খেতে পারি না। ডিসি স্যারের কম্বলটা খুবই উপকারে হবে। তাদের প্রতি আশীর্বাদ থাকলো।

কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার এবং এনডিসি মো. তরিকুল ইসলামসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ