মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ।। ২৭ শ্রাবণ ১৪৩৩ ।। ২৮ সফর ১৪৪৮


গজারিয়ায় দুই বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া গ্রামে প্রতিবেশী দুই বন্ধুর হাতে ছুরিকাহত এক কলেজ ছাত্র সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ওই কলেজ ছাত্রের নাম রিফাত দেওয়ান বলে জানা যায়। সে পোড়াচক বাউশিয়া গ্রামের কামরুল দেওয়ানের ছেলে।

নিহতের বাবা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র রিফাতকে রোববার রাত ৯ টার দিকে শিশির ও শুভ নামে ২ বন্ধু ব্যাডমিন্টন খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রিফাতকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের লোকজন খবর পেলে ঘটনাস্থলে ছুটে যায়।

এ সময় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাতেই রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়।

গজারিয়া থানার ওসি (তদন্ত) প্রানবন্ধু জানান, প্রকৃত ঘটনা এখনও জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। নিহত কলেজ ছাত্রের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনা হচ্ছে। এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ