শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে ইদ্রিস আলী (৬২) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে পিকআপভ্যান চালক রাজু হোসেন (২৭)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মাহবুবুর রহমান বলেন, রাজশাহী থেকে বরইবোঝাই একটি পিকআপভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে টাঙ্গাইল যাওয়ার পথে ঝাঐল ওভারব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাকের পেছনে পিকআপভ্যানটি সজোরে ধাক্কা দিলে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ইদ্রিস আলী ও তার ছেলে মঞ্জু এবং পিকআপভ্যান চালক রাজু হোসেন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ