বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস

মার্চে ডাকসু নির্বাচনে বাধা নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ তুলে নিয়েছে আপিল বিভাগ। ফলে মার্চে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। একইসাথে ৩০ জুন পর্যন্ত আপিল শুনানি মুলতুবি করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। সকালে ডাকসু নির্বাচন করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিলের শুনানিতে আদালত এ আদেশ দেন। গতবছর জানুয়ারিতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে রায় দেয় আদালত।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটার তালিকা প্রস্তুত করে ও ১৫ মার্চ নির্বাচনের দিন নির্ধারণ করে। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ