শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

যশোরের ৬ আসনে নৌকা জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার রাত ৯টার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

যশোর-১ (শার্শা) আসনে দুই লাখ ১১ হাজার চারশ’ ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শেখ আফিল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন চার হাজার ৯শ’ ৮১ ভোট। এ আসনে হাতপাখা পেয়েছে ১ হাজার ৩শ’ ৩০ এবং গোলাপ ফুল পেয়েছে ১ হাজার একশ’ ৭৭ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ৩ লাখ ২৫ হাজার ৭শ’ ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দীন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯শ’ ৪০ ভোট। এ আসনে হাতপাখা পেয়েছে তিন হাজার তিন ভোট। মই পেয়েছে ৫শ’ ৯১, উদীয়মান সূর্য ৭৭ এবং কাঁঠাল পেয়েছে ১ হাজার ২৪ ভোট।

যশোর-৩ (সদর) আসনে ৩ লাখ ৬১ হাজার তিনশ’ ৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৩১ হাজার সাতশ’ ১০ ভোট। এ আসনে লাঙ্গল প্রতীক ১ হাজার ৬৯, পোলাপ ফুল ১ হাজার ৬৭, কুলা ৯শ’ ১৪ এবং তারা প্রতীকের প্রাপ্ত ভোট ২৫।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে দুই লাখ ৭২ হাজার ১শ’ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রণজিৎ কুমার রায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী টিএস আইয়ুব পেয়েছেন ৩০ হাজার ৮শ’ ৭৪ ভোট। এখানে লাঙ্গল ১ হাজার ৯শ’ ৭৮, হাতপাখা ৫ হাজার ৬শ’ ৫৭, কাঁঠাল ৭শ’ ৪২, কুলা ৯৯, আম ২শ’ ৯ এবং গোপাল ফুল ১ হাজার ৯শ’ ৬৯ ভোট পেয়েছেন।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ২ লাখ ৪২ হাজার ৮শ’ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। এ আসনে ধানের শীষের প্রার্থী জমিয়াতে মুদারেসিন দলের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস পেয়েছেন ২৪ হাজার ৬শ’ ২১ ভোট। এ আসনে লাঙ্গল ৮শ’ ৮৪, হুক্কা ১শ’ ২৪, গোলাপ ফুল চারশ’ ১৭ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী পেয়েছে ৮৫৭ ভোট।

যশোর-৬ (কেশবপুর) আসনে ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইসমাত আরা সাদেক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হাসান আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬শ’ ৭৩ ভোট। এ আসনে গোলাপ ফুল পেয়েছেন ৩শ’ ৮০, লাঙ্গল ৩শ’ ৫১ ও হাতপাখার প্রাপ্ত ভোট এক হাজার ১শ’ ৭০।