শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূ গণধর্ষণের শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যবাগ্যায় এক সিএনজিচালকের স্ত্রীকে (৩০) বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে স্থানীয় একদল যুবক।

ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশোধ নিতে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবার জানায়। তারা আওয়ামী লীগের ছিলো বলেও জানায় তারা।

সিএনজিচালক বলেন রোববার তার স্ত্রী কেন্দ্রে ভোট দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগকর্মী সোহেল, আলাউদ্দিন, স্বপন, আনিস, আনোয়ার, আবু মাঝি, হেদু মাঝিসহ কয়েকজন তাকে প্রকাশ্যে ভোট দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সবার সামনে তার স্ত্রী ধানের শীষে সিল দেয়।

ধর্ষিতার স্বামী জানান, এরপর রাত ১০টার দিকে আওয়ামী লীগের সেসব কর্মী তার বাড়ি এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। সিরাজ মিয়া দরজা খুললে সন্ত্রাসীরা ঘরে ঢুকে তার হাত-পা-মুখ বেঁধে ফেলে।

তিনি বলেন, এরপর তার স্ত্রীকে (৩০) ঘরের বাইরে নিয়ে যায় এবং রাতভর গণধর্ষণ করে। ভোর ৫টার দিকে উলঙ্গ অবস্থায় ঘরের পাশে ফেলে যায়।

‘এলাকাবাসী সকালে স্ত্রীকে উদ্ধার করে এবং অজ্ঞান অবস্থায় বেলা সোয়া ১২টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়’ এখনো পর্যন্ত সংশ্লিষ্ট থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ