শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পটিয়ায় ছাত্রসেনা সদস্য, রাজশাহীতে আ.লীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন আবু সাদেক নামে এক যুবক।

জানা যায়, পটিয়া উপজেলার জিরি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু সাদেক নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ইসলামী ছাত্রসেনার সদস্য বলে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মোহনপুরের পাইকপাড়া পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মেরাজুল ইসলাম (২২)। তিনি পাকুড়িয়া এলাকার আবদুস সাত্তারের ছেলে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মোহনপুরের পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে মেরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ