শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

হাতিরঝিলে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেলের দূর্ঘটনায় মারা গেছে এক স্কুল ছাত্র। মৃত রিফাত হোসেন লিটন মিয়ার ছেলে। সে বঙ্গবন্ধু একাডেমির দশম শ্রেণির ছাত্র । মৃত রিফাত আগাঁরগাও তালতলা স্টাফ-কোয়ার্টারে পরিবারের সাথে থাকতো।

এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে সজিব (১৯) নামে আরও একজন।

জানা যায় রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় রিফাত ও তার বন্ধু। হাতিরঝিল এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।

২৩ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।রাত ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রিফাত হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রিফাত হোসেনেরর মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সজিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে গিয়েছে তার পরিবার।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ