শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

রাজশাহীতে সেনাবাহিনীর টহল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছে সেনাবাহিনী।

নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও পরে (২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত) স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের বলেন, আজ  সোমবার (২৪ ডিসেম্বর) থেকেই রাজশাহী নগরীসহ জেলার ছয়টি আসনে সেনাবাহিনীর সদস্যরা গাড়ি যোগে টহল শুরু করেছে।

গতকাল রোববার রাতে সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী শিল্পকলা একাডেমিতে অবস্থান নিয়েছেন। সেখান থেকে তারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

এছাড়াও রাজশাহীতে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। রাজশাহীর ছয়টি আসনে তারাও টহল দিচ্ছে বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ