শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাগড়াছড়িতে গুলাগুলিতে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক নির্মাণ শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।নিহতদের একজন নির্মাণ শ্রমিক ও অন্যজন চিক্কু চাকমা (২৫) নামে স্থানীয় গ্রামবাসীরা জানান।

এ বিষয়ে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা জানান, সোমবার সকালে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে আগুন দেয়া হয়।

এরপর সন্ত্রাসীরা নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে জনগণের মাঝে ভীতি সঞ্চার করতে ব্রাশফায়ার করে।জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে ভীতি সৃষ্টি করার লক্ষ্যে জেএসএস এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মাইকেল চাকমা।

স্থানীয় আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পানছড়ি থানা পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

-আর এইচ