শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাসহ গ্রেফতার ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। বিএনপি আতাউরকে আগের চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামে নিজ বাসভবন থেকে পুলিশ আতাউরকে গ্রেফতার করে বলে জানিয়েছে তার পরিবার।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আতাউরের বিরুদ্ধে চারটি মামলা ছিল।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করে বলেন, ‘আতাউরের নামে কোনো মামলা ছিল না, তাকে গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে।

এটা প্রধান নির্বাচনি কমিশনারের প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে অনতিবিলম্বে আতাউরের মুক্তি দাবি করেন তারা।

ঠাকুরগাঁও জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় পুলিশের হাতে আটক হয়েছে ৯ জন। এর মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ