শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।

গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল মোকামিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহি বাস উপজেলার মোকামিয়া নামক স্থানে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন তোফাজ্জেল।

যাত্রীবাহি বাসটি তোফাজ্জলকে ধাক্কা দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের ডাক্তার তার মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেন।

এ ঘটনায় প্রায় ১০ যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

এএ