শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

নির্বাচন কেন্দ্র করে কেশবপুরে বেড়েছে সন্ত্রাসীদের দাপট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেশবপুরে নির্বাচন কেন্দ্র করে বেড়ে গেছে সন্ত্রাসীদের দাপট। শুক্রবার সকাল থেকে রাত্রি পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে অজানা শঙ্কা।

উপজেলায় হাতুড়ি বাহিনী নামে পসিদ্ধ গুন্ডারা কিছু দিন আড়ালে থাকার পর আবার মহড়া শুরু করেছে। তারা উপন্ডা-শ্রিফলা গ্রামের বিভিন্ন পাড়ায় ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শাসিয়েছে। বাহিনী প্রধান শরিফুলের নেতৃত্বে অর্ধশত মোটরসাইকেল নিয়ে মহড়ায় বের হন তারা।

রাত সাড়ে নয়টার দিকে কেশবপুর পৌর এলাকার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের সরদার পাড়ার শীতোনাথের মোড়ে সন্ত্রাসী মাহাবুর এক বিএনপির কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

এলাকা বাসী জানায়, রাত ৯ টার দিকে ভোগতি গ্রামের বিএনপি কর্মী (মাংস ব্যবসায়ী) মোঃ শাহিন(৩৫) পাওনা টাকা আদায়ের জন্য সরদার পাড়ার মোড়ে গেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী একই গ্রামের মৃত আকবর সরদারের পুত্র মাহাবুর (৩২) শাহিনের উপর হামলা করে আহত করে এবং তার ব্যবহৃত হিরোহোন্ডা মোটর সাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

তারা দিনের বেলায় পার্শ্ববর্তী বায়সা গ্রামের মোওঃ শাজাহানের বাড়িতে যেয়ে হত্যার হুমকিও দিয়ে আসে। গত রাতেও সে এলাকার বিএনপির কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি ধামকি দিয়ে ভোটের দিন ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য শাসানোর কথা জানা যায়।

এবিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিনকে এলাকাবাসীর পক্ষে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

যেসব দেশে বিমানবন্দর নেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ