শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

গাজীপুরে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন ট্রাকচালক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আজ শনিবার ভোরে উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারিফুজ্জামান জানান, উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে পড়ে। পরে ট্রাকটির নিচে জগ লাগিয়ে ওই ট্রাকের চালক টায়ার বদলাতে তার নিচে যায়। এসময় টাঙ্গাইলগামী আরেকটি সিমেন্টভর্তি ট্রাক বালুভর্তি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন ধাক্কা দেয়।

এতে সিমেন্টভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিমেন্টভর্তি ট্রাকচালক মিজানের মৃত্যু হয়। এ ঘটনায় দাঁড়িয়ে থাকা ট্রাকচালক দেলোয়ারসহ আরও দু’জনকে আহত অবস্থায় মির্জাপুর কুমুদীনী হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক দেলোয়ারের মৃত্যু হয় বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ