শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

‘হুমকি-ধমকি দিয়ে হাতপাখার গণজাগরণকে থামানো যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাতপাখার কর্মীদের থামিয়ে দিতে সন্ত্রাসীরা অপচেষ্টা করে যাচ্ছে এবং প্রচারণা না চালাতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর- সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাসুম বিল্লাহ বলেন, কোনো হামলা, হুমকি-ধমকি দিয়ে হাতপাখার গণজাগরণকে বাধাগ্রস্ত করা যাবে না।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর’১৮) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ্ব আবুল কালাম মুন্সির পক্ষে হাতপাখার প্রচারণায় গোগনগর ইউনিয়নের ভোটাররা সরব।

এ কারণে প্রতিহিংসামূলকভাবে গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নওশের চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশ গোগনগর ইউনিয়ন সেক্রেটারী নাসির উদ্দিনকে ডেকে নিয়ে ভয়-ভীতি দেখান।

তিনি হুমকি দিয়ে বলেন, ‘তুই তোর বাসার সামনে রাস্তার টানানো হাতপাখার সব পোষ্টার নিজ হাতে তুলে ছিঁড়ে ফেলবি। এলাকায় হাতপাখার প্রচার করবি না। তুই ভোটের দিন ভোটকেন্দ্রে ভোট দিতেও যাবি না।’

মুফতি মাসুম বিল্লাহ বলেন, এ ধরনের হুমকি সন্ত্রাসী কর্মকান্ডের সামিল। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ