শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনায় বিদেশ থেকে আসা যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।

আজ বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট, হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাদুয়ারা গ্রামের হাজি আয়েজ উল্লাহর ছেলে দুবাই প্রবাসী আব্দুল মান্নান, তার বড় ভাই আবুল কাশেম, লক্ষীপুর জেলার বাবুল মিয়ার ছেলে রাকিব হোসেন।

এ ঘটনায় আহতদের মধ্যে নিহত আব্দুল মান্নান এর ভাতিজা সালাউদ্দিন, স্ত্রী হাসিনা বেগম, মেয়ে হাফসা, তাকিয়া ও তানহা এবং লক্ষীপুর চাটখিল উপজেলার পরকোট গ্রামের হারুনুর রশিদ এর ছেলে গাড়ি চালক নূর হোসেন পারভেজ।

মাইক্রোবাস চালক জানান, ভোরে মনোহরগঞ্জ থেকে তাদের নিয়ে বিমানবন্দর যাই। দুপুর ১টায় আব্দুল মান্নান দুবাই থেকে আসার পর তাদেরকে নিয়ে বাড়ি ফিরছিলাম।

মহাসড়কের নূরীতলা এলাকায় পৌঁছার পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো একটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় বলে জানা যায়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পর নিহত ৩জনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২জনকে আশঙ্কা জনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংখ্যাগরিষ্ঠ মতই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ